782> || জীবনের রঙ ||

 782> || জীবনের রঙ ||

জীবনে খারাপ সময় তো
আসতেই পারে।
তবে খারাপ সময়েরও কিছু
ভালো তো থাকে।
যেটিকে খুঁজে নিতে হয়,
জেনেনিতে হয় যে----
সবকিছুর সত্যের রঙ
সহজেই জেনে নেওয়া যায়,
জীবনে খারাপ সময়ে।
তাই খারাপ সময় না আসলে
ভালো থাকার মর্যাদা কোথায়?
অন্ধকার আছে তাই আলোর আদর।
নয়তো কেমনে বুঝতে আলোর কদর।
দুঃখ,কষ্ট,আদর, সকলি থাকা চাই,
নচেৎ অর্থ হীন হয়ে রবে জীবনটা।
কর্মই ধর্ম, পরিশ্রমের নাই বিকল্প,
জীবনে প্রতিষ্ঠা পাবার মূল দৃঢ় সংকল্প।
পৌঁছে গেলে কর্মের শ্রেষ্ঠ শীর্ষে,
খুঁজে পায় জীবনের রঙ নব হর্ষে।
=====<---©-আদ্যনাথ-->======

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||