768>| || নিজের লড়াই ||

 2>  || নিজের লড়াই ||

            <--©➽-আদ্যনাথ---->

আমি  অচেনা পথের পথিক,

চলেছি,  জানিনা পথ সঠিক।

অজানায়, দিনযায় রাতযায়

গন্তব্যের  অপেক্ষায়। 


বিচার ছিলনা খাদ্য, অ-খাদ্যের,

চিন্তা ছিলনা কখন কি খাবার।

কখন মনের মর্জিতে খাওয়া,

কখন লালসার পূর্তিতে খাওয়া।


আজ বুঝলাম শরীরে আমার,

বেঁধেছে বাসা ভয়ানক ক্যন্সার।

তখন শুনিনি কারুর কোন মানা,

জীবনটাই আজ মনেহয় অজানা।


মনে ছিল কত সাধ,

ছিল অনেক আশা,

মারন ব্যধি ছিনিয়ে নিল

আমার সকল সুপ্ত আশা।


বুঝিনি  জীবনটা

নিতান্ত এক বালির বাঁধ।

আজ বুঝতে পেরেছি

মেটেনা জীবনের সকল সাধ।


ভয়ঙ্কর ব্যাধিকে করে আলিঙ্গন

থাকতে হবে যতক্ষন আছে জীবন।

জীবনের সবভাবনা ভুলে

নিজে করছি লড়াই নিজ মনবলে।


ভগ্ন শরীরে নানান ব্যাধির ঘর,

তবুও নুতন করে আশায় বাঁধি ঘর।

জানি আশীষ তোমাদের আছে সাথে,

বাঁচার তাগিদে, লড়াইতো করতে হবে।


আমার লড়াই চলছে

দেখা হবে করোনার প্রভাব শেষ হলে।

এখন শুধুই অপেক্ষা, আর

ইমিউনিটি বাড়াবার প্রচেষ্টা।


<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||