767||বিদায় বন্ধু বিদায় ||
767>|| বিদায় বন্ধু বিদায় ||
<-©➽-আদ্যনাথ-->
ভয়ঙ্কর বিষ দংশনে আজ,
অস্থির জীবনের কিছু বিস্বাস।
অলক্ষে হারিয়ে জীবনের পুঁজি,
নিজের থেকে নিজেকে দূরে রাখি।
শেষের তরী লেগেছে ঘাটে,
জোয়ারের অপেক্ষা বসে তটে।
দাঁড়ি মাঝি বসে নোঙর তুলে,
কখন নোনা জল ঢুকবে খালে।
ফাল্গুনের দুপুরে আগুন লেগেছে বনে,
পলাশ,শিমুলের ডালে ডালে।
কোকিলের কুহু কুহু রবে,
ডাহুক ডাকে খালের ধারে।
একলা বসে খালের বাঁকে,
কারা জেনে অলক্ষে ডাকে।
ভালো আছি, ভালো থেকো,
হৃদয়ে ভালোবাসা টুকু রেখো।
ইশারায় হাত নাইবা তুললে,
ভালোবাসা জানিও মনের দুয়ার খুলে।
নিতান্ত অবহেলার ছলে,
না হয় একটু মুচকি হাসলে।
বিদায়ের লগ্ন আসন্ন প্রায়,
শুধু জোয়ারের অপেক্ষায়।
হয়তো আর বলা হবেনা তোমায়,
আজই বলেরাখি বিদায় বন্ধু বিদায়।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
06/03/2021;; 11:07:pm
========================
Comments
Post a Comment