766>|| জী--ব--ন ||----to fb

 766>|| জী--ব--ন ||----to fb

             <--আদ্যনাথ-->

শিশু বেড়ে ওঠে স্নেহের ছায়ায়,

জীবন পথে কর্মই হয় তার সহায়।

জীবন তখনই হয় নিতান্ত অসহায়,

যখন বাঁচতে হয় কারুর দয়ায়।


জীবনের আর এক নাম সংগ্রাম,

রোগ মাত্রেই ব্যাহত জীবনের আরাম,

মধুমেহ তে মিষ্টি হয় বিষের সমান,

কর্কট রোগে সতর্কতা আর সাবধান।


আজ করোনা ভাইরাসের বিপদ অধিক,

সকলেই শঙ্কিত ভয়ার্ত ততোধিক।

রোগ যদি হয় জটিল ও সঙ্কটের,

বাধ্য হয়ে দয়া নিতে হয় সকলের।


জীবনতো  সংগ্রাম মাত্র,

যৌবন কর্ম যজ্ঞের কাষ্ঠ,

বার্ধক্য কিছু আক্ষেপের সমষ্টি মাত্র।


যতদিন ছিলাম সুস্থ 

বুঝিনি ঈশ্বরের মহিমা,

আজ অসুস্থ হয়ে উপলব্ধি করলাম

ঈশ্বরের অশেষ করুণা।


আজ অসুস্থ হয়েই বুঝেছি,

অসুস্থ চিন্তা আরও অসুস্থতা বাড়ায়।

নিজের অসুস্থতার চিন্তা করা মূর্খতা,

নিজেকে আরও  অসুস্থ করা।


বুঝলাম শরীরের নাম মহাশয়,

সকল ঝড় ঝঞ্ঝা এই শরীর শয়।

শরীর আছে তাই রোগও থাকবে,

সকল কিছুই শয়েনিতে হবে।

রোগ তো আসে প্রবল বেগে,

ফিরে যায় অলস গতিতে।

  <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||