763>| বন্ধু আবার দেখা হবে ||

      || বন্ধু আবার দেখা হবে ||
                <--©-আদ্যনাথ-->

বন্ধু আবার অবশ্যই দেখা হবে,
করোনা দেশ ছেড়ে পালাবার পরে।
আজ লড়তে হবে একসাথে
করোণাকে ভাগাতে
মাত্র কদিন লকডাউন থাকতে হবে।

এই লকডাউনকে সানন্দে মেনে নিলে,
বাঁচবে তুমি বাঁচব আমরা সকলে মিলে।
বন্ধু আজ আর না করে কোন তর্ক
আমাদের থাকতে হবে একটু সতর্ক।

বহু যুগ ধরে আমরাই শিখিয়েছি বিশ্বকে
কি করে বাঁচতে হয় মহামারী বা প্রলয়ে।
বন্ধু আজ আবার এসেছে সেইদিন,
আমাদের প্রচেষ্টায় আসবে সুদিন।

আজও আমরাই হব দৃষ্টান্ত শ্রেষ্ঠ,
বিশ্ব জানবে আমাদের চিন্তাই উৎকৃষ্ট।
আমরা আবার সক্ষম তাড়াতে করোনা,
বিশ্বকে শেখাব ধর্য্য ও নিষ্ঠার গরিমা।

তাইত আবার অবশ্যই দেখা হবে,
সেদিন আর নাই দূরে ,
করোনার ভয় অবশ্যই দূর হবে।
আজ আমাদের সচেতনতা বাড়াতে হবে।
         <--©-আদ্যনাথ-->
========================






  "বন্ধু আবার দেখা হবে"
এটা এইমাত্র লিখলাম।
এগুলি আমার একান্ত মনের ভাব,
লিখে যাই আসল লেখার ফাঁকে
একটু জিরিয়ে নিতে।
বলবেন আসল লেখা আবার কি?
হ্যাঁ সেগুলি আমার জীবনের লেখা প্রতিটি দিনের কর্ম ও চিন্তার লেখা। ঘুরে বেড়াবার নানা কথার লেখা।
সেগুলি অন্য কারুর বোরিং লাগবে
কিন্তু আমি পুরোনো স্মৃতি কে লিখে যাই
মনের কোনথেকে খুঁজে খুঁজে।
এইতো আজ লিখছিলাম 2016র সেই পঞ্চলিঙ্গেশ্বরের ভ্রমণের রোমাঞ্চকর সেই কাহিনী ।যেটি লিখতে গিয়ে আজও শিহরণ জাগে।
তবুও লিখেজাই নিজের মনে।

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||