720>|| মানুষের কর্ম ||---fb,wa
<--আদ্যনাথ-->
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি,
মানুষ সর্বত্র রাখে তার দৃষ্টি।
মানুষকে যে বাঁচিয়ে রাখে,
মানুষ তার সর্বনাশ আগে করে।
মানুষ কে যে জীবন দেয়,
মানুষ তাকেই জাহান্নামে পাঠায়।
গাছ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে,
মানুষ গাছকেই কেটে উজাড় করে।
গাছ পরিবেশের সহায়,
মানুষের সেটা সহ্য নয়।
গাছই বাঁচায় জীবন,
মানুষ ধ্বংসকরে গাছের জীবন।
মানুষের সাথে গাছের তুলনা করা ভুল,
মানুষ-ই এই সৃষ্টির ধ্বংসের মূল।
মানুষের হিংস্রতা নিরিহের উপর,
মানুষের বাঁচা মরা প্রকৃতির উপর।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জীবন,
মানুষ, সকল ধ্বংসের কারণ।
একটি গাছ বাঁচায় মানুষের জীবন,
একটি মানুষ মারে হাজার জীবন।
প্রকৃতির সকল জীব মানুষের সহায়,
কিন্তু মানুষের মতন হিংস্র কে বা হয়।
মানুষকে সকল জীব-জন্তুই ভয় পায়,
মানুষ যেন ধ্বংসেই আনন্দ পায়।
মানুষ এক জীব অদ্ভুত,
মানুষের থেকে ভালো মানুষের ভূত।
মানুষ মানুষকে মারে,
মানুষের থেকে সকলেই থাকতে চায় দূরে।
আজ পৃথিবী বিপন্ন করোনা ভাইরাসে,
মানুষ ভীত সন্ত্রস্ত এহেন ভাইরাসে।
তথাপি মানুষই বার বার সংক্রমণ ছড়ায়,
কিছু মানুষ ধ্বংস করেই আনন্দ পায়।
প্রকৃতির জীব জন্তু গাছ পালা আর সৃষ্টি,
সকল সুন্দরকে নিয়েই মানুষের তৃপ্তি।
সৃষ্টি কে রক্ষা করাই মানুষের ধর্ম,
ধ্বংস নয়, সৃষ্টি করাই মানুষের শ্রেষ্ঠ কর্ম।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
===========================
Comments
Post a Comment