718>|| তুমি কত আদরের ||
718>|| তুমি কত আদরের ||
তুমি কত আদরের,
তোমার চিন্তা এলেই মনে,
এক গভীর আবেশে মন যায় ভরে,
এক স্নিগ্ধ শীতল সোয়াগে,
তুমি কত আদরের।
তোমার অপেক্ষায় বিনিদ্র রজনী,
কত সোহাগে গুছিয়ে রাখি চাদর খানি।
তুমি এলেই জড়িয়ে দেবো শরীর খানি,
ধীরে ধীরে উত্তপ্ত হবে বিছানা খানি।
তুমি যতই জড়াবে আষ্ঠে পিষ্ঠে
ততই উত্তাপ খুঁজবো তোমাকে নিয়ে
চাদর জড়িয়ে।
দিনের শেষে রাত্রি যতই এগিয়ে আসে
মন প্রাণ চায় তোমার পরশ পেতে।
দিনভর কত শরীর চর্চা,
শরীরকে সুন্দর করে সাজাতে।
সুগন্ধি তেল সাবান আতর,
তুমি আসবে সেই চিন্তাতার আদর,
তোমার পরশে বাড়ে উষ্ণতার কদর।
তাইতো তুমি এত আদরের।
আর কতো করাবে অপেক্ষা,
তোমার আগমনের প্রতীক্ষা।
জানি তুমিও আজ ব্যাকুল,
হয়তো তোমার পথ আটকে কোন প্রতিকূল।
মাঝে মাঝে পাই তোমার আগমনের বার্তা
কিন্তু মন মানেনা সেই বার্তা।
তোমার পরশ না পেলে মনে আশঙ্কা গোনি,
কিজানি কোন দস্যু নিয়ে যায় ছিনিয়ে,
আর কেন এত প্রতীক্ষা,
এবার এসে ,এস হে প্রাণ প্রিয়ে,
আর কতদিন রইবে দূরে সরে।
এসো এবার তরা করে এস।
প্রতি রাত কত স্বপ্ন গাঁথি তোমায় ঘিরে,
বলো বলো তুমি আর কত দূরে।
সন্ধ্যার বাতাসে পাই তোমার ঘ্রান,
পরশের লোভে উছলি ওঠে প্রাণ।
স্নায়ুতন্ত্রে জাগে উত্তেজনার আবেশ,
উষ্ণ কম্বলের মসৃন পশমের পরশ।
গভীর রাতের গাঢ়ঘুমের অপেক্ষা
হে শীত হে প্রাণ প্রিয়া আর কেন প্রতীক্ষা।
হে আদরের শীত, সত্যি বলো, আসছো কবে,
তোমার পরশে রাত্রির ঘুমে স্বর্গ সুখ হবে।
শীতকালে শীত না এলে
শরীর ও মনের জ্বালা কি কমে?
<--©-আদ্যনাথ-->07/11/2019
সন্ধ্যা 6:40 মিনিট।
============================
তুমি কত আদরের,
তোমার চিন্তা এলেই মনে,
এক গভীর আবেশে মন যায় ভরে,
এক স্নিগ্ধ শীতল সোয়াগে,
তুমি কত আদরের।
তোমার অপেক্ষায় বিনিদ্র রজনী,
কত সোহাগে গুছিয়ে রাখি চাদর খানি।
তুমি এলেই জড়িয়ে দেবো শরীর খানি,
ধীরে ধীরে উত্তপ্ত হবে বিছানা খানি।
তুমি যতই জড়াবে আষ্ঠে পিষ্ঠে
ততই উত্তাপ খুঁজবো তোমাকে নিয়ে
চাদর জড়িয়ে।
দিনের শেষে রাত্রি যতই এগিয়ে আসে
মন প্রাণ চায় তোমার পরশ পেতে।
দিনভর কত শরীর চর্চা,
শরীরকে সুন্দর করে সাজাতে।
সুগন্ধি তেল সাবান আতর,
তুমি আসবে সেই চিন্তাতার আদর,
তোমার পরশে বাড়ে উষ্ণতার কদর।
তাইতো তুমি এত আদরের।
আর কতো করাবে অপেক্ষা,
তোমার আগমনের প্রতীক্ষা।
জানি তুমিও আজ ব্যাকুল,
হয়তো তোমার পথ আটকে কোন প্রতিকূল।
মাঝে মাঝে পাই তোমার আগমনের বার্তা
কিন্তু মন মানেনা সেই বার্তা।
তোমার পরশ না পেলে মনে আশঙ্কা গোনি,
কিজানি কোন দস্যু নিয়ে যায় ছিনিয়ে,
আর কেন এত প্রতীক্ষা,
এবার এসে ,এস হে প্রাণ প্রিয়ে,
আর কতদিন রইবে দূরে সরে।
এসো এবার তরা করে এস।
প্রতি রাত কত স্বপ্ন গাঁথি তোমায় ঘিরে,
বলো বলো তুমি আর কত দূরে।
সন্ধ্যার বাতাসে পাই তোমার ঘ্রান,
পরশের লোভে উছলি ওঠে প্রাণ।
স্নায়ুতন্ত্রে জাগে উত্তেজনার আবেশ,
উষ্ণ কম্বলের মসৃন পশমের পরশ।
গভীর রাতের গাঢ়ঘুমের অপেক্ষা
হে শীত হে প্রাণ প্রিয়া আর কেন প্রতীক্ষা।
হে আদরের শীত, সত্যি বলো, আসছো কবে,
তোমার পরশে রাত্রির ঘুমে স্বর্গ সুখ হবে।
শীতকালে শীত না এলে
শরীর ও মনের জ্বালা কি কমে?
<--©-আদ্যনাথ-->07/11/2019
সন্ধ্যা 6:40 মিনিট।
============================
Comments
Post a Comment