708>||- আমরা আছি ||
708> || আমরা আছি ||
<--©➽--আদ্যনাথ-->
রোজ দেখা নাইবা হোলো,
তবুও আমরা আছি।
মুখ ঢাকা থাকলেও
আছে কিন্তু হাসি।
রোজ দেখা নাইবা হোলো
মোবাইলেইতো আছি।
মুখ ঢাকা থাকলেও
আছে চোখের হাসি।
রোজ দেখা নাইবা হোলো,
সকলের সুখ দুঃখের খবরতো রাখি।
মুখ ঢাকা থাকলেও
আছি সকলের মনের কাছা কাছি।
রোজ দেখা নাইবা হোলো,
সকল অনুষ্ঠানের খবরতো রাখি।
মুখ ঢাকা থাকলেও
ভুঁড়ি ভোজের আগেই থাকি।
রোজ দেখা নাইবা হোলো,
ভালো মন্দ খাবার খোঁজতো রাখি।
মুখ ঢাকা থাকলেও
চেটে-পুটে খেতে কি আর ভুলি?
রোজ দেখা নাইবা হোলো,
সকল কাজেই থাকি।
মুখ ঢাকা থাকলেও
সত্য কথা একটাই জানি।
রোজ দেখা নাইবা হোলো,
যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে।
মুখ ঢাকা থাকলেও,
হাত ধোও, দুরত্ব বজায় রাখ
একে অপরের সঙ্গে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
---------02/12/2020---11.56pm---
===========================
fb & whatsapp এতে প্রশংসিত।
============================
Comments
Post a Comment