712>।। ভুলে যেওনা মোরে, ।।
।। ভুলে যেওনা মোরে, ।।
-------- আদ্য নাথ--------
তোমার প্রতি ভালোবাসা জমেআছে
আমার অন্তর তম গভীরে,
আমার হৃদয়ের এই ছোট্ট গোপন টুকু
বোঝাই কেমনে তোমাকে।
কত কথা কত স্বপ্ন ছিল দুজনের
সকল কিছুই রয়েগেছে অপূর্ন,
সময়ের সাথে সকল পাল্টে গেছে
আজ সকল গেছে দূরে সময়ের স্রোতে।
ছিলাম বন্ধু একসাথে ঘরের পাশে
বন্ধু আজও আছি মোরা ফেস বুকে,
জানা অজানা খবর টুকুই মেলে,
মন যে সর্বদা পথের দূরত্ব মাপে।
ভালোবাসি যাকে
মনচায় কিছু দিতে তাকে।
বিনিময়ে চাইনা কিছু,
চাই শুধু পূর্ণিমার পূর্ন চাঁদের মতন
হাসি টুকু থাকুক তার ঠোঁটে।
শুখে থাকো বন্ধু তুমি নূতনদের সাথে,
আমি নাহয় বেদনা টুকু রাখব গোপনে।
বাসনা বল ইচ্ছা বল একটাই আছে
ভুলে যেওনা মোরে, নুতন কে পেয়ে।
★<----©--●আদ্য নাথ রায় চৌধুরী ●--->★
রাত্রি 12:10 am::11/02/2020
=========================
Comments
Post a Comment