710>|| প্রকৃতির খেলা ||
710>|| প্রকৃতির খেলা ||
<--©➽-আদ্যনাথ--->
প্রকৃতির খেলা প্রকৃতি খেলে,
ফুল ফোটে, পাখিরা পাখনা মেলে।
ওই নীল পাখিটা উড়েজায়,
মন পাপিয়া কী-জেন বলে যায় ।
দোদুল দোলায় দোলে মন,
আনন্দে শিশুর মতন মন।
প্রভাতে সূর্যের রং মেখে গায়,
পাখিরা আনন্দে গান গায়।
সোনালী সূর্যের কিরণ
ঘরে থাকেনা মন।
জীবন কি থেমে রয়,
সদাই খুঁজে বেড়ায়।
মন অশান্ত যদি হয়,
সদাই বেদনা বাড়ায়।
শান্ত মনে নিরালায় বসে,
যখন মন মনকে খোঁজে।
নূতনকে জানার তাড়নায়,
ব্যাকুল মন পথ হারায়।
প্রকৃতি রুষ্ট হলে হায়
যাতনা ই আশ্রয় হয়।
কতো আশায় বেঁধে ছিলো ঘর,
শালিক দুটি প্রেমে বিভোর।
ঝরে ভেঙে গেল যে বাসা,
নূতন ঘর বাঁধবার আশা।
ভাঙ্গা আর গড়া প্রকৃতির খেলা,
পাখিরা গান গেয়ে যায় দুই বেলা।
প্রকৃতি নিত্য খেলার ছলে,
প্রকৃতিরে ভাঙ্গে আর গড়ে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
===================
Comments
Post a Comment