709>||-আমার বাবা-||--( 1 to 9 )

709>1>||-আমার বাবা-||  ( 1 to 7 )
2>||--পিতৃ দিবস--2018-||
3>||পিতৃ দিবস16ই জুন 2019
4>।। পিতৃ তর্পণ।।
5>.||আজ Happy Father's day2017-||
6>|| পিতৃ দিবস 2021 ||
7>||  পিতৃ দিবস 2022 ||
8>|| পিতৃ দিবস ||---18/06/2023
9> ||  পিতৃ দিবস ||---2025

============================
1>||-আমার বাবা-||

জুনের তৃতীয় রবিবার,
পিতৃ দিবসে,
পিতাকেই মনে পড়ে বার বার।
আজ আমার সকলই আছে,
শুধু তাঁর অভাবটাই মনে বাজে।
তিনি ছিলেন আমার বীর শ্রেষ্ঠ,
সর্বকার্যে পটু, সর্বকর্মে শ্রেষ্ঠ।
সকল জ্ঞানের সাগর,সর্ব শক্তিমান,
শুধু দিয়েই গেছেন, ছিলনা অভিমান।
শুধু তাঁর চাওয়া ছিল একটু,
" মানুষের মতন মানুষ হও" শুধু।
এইটুকুই মাত্র ছিল তাঁর আশা,
ছিল প্রাণ ভরা ভালোবাসা।

আমার বাবা শ্রেষ্ঠ বাবা,
ছিলেন মহা বীর।
দিন রাত অক্লান্ত পরিশ্রম,
ছিলেন শান্ত অতি ধীর।
ছিলনা ত্রুটি আদরের,
সকল আবদারের।
থাকত নজর সকল দিক জুড়ে,
আমাদের ছোট্ট আনন্দ নীড়ে।
একলাই পরিশ্রম অক্লান্ত,
 আমরা ছিলাম দুরন্ত অশান্ত।

সেদিন  পারিনি দিতে কিছু,
নিয়েছি প্রাণ মন যা চেয়েছে শুধু।
দিয়েছেন প্রাণ খুলে করেনি কার্পণ্য,
নানান অভাবেও রাখেননি কিছু অপূর্ণ।
আজ আমি সমর্থ উপযুক্ত,
হয়তো তাঁর ইচ্ছার করেছি সামান্য পূর্ন।
আজ জীবনের শেষ প্রান্তে আমি সমর্থ ,
জানিনা তিনি স্বর্গের কোন সম্মানে ভূষিত।
আজতো আমি দিতেচাই তাঁরে প্রাণ ভরে ,
কিন্তু কোথাপাই তাঁরে, তিনি তো স্বর্গ পাড়ে।
তাঁরে আজ দেবার মতন আছে একটি কলি,
বেদনা ভরা প্রানের অশ্রু সিক্ত শ্রদ্ধাঞ্জলি।
আমার স্বর্গগত পিতারে জানাই প্রনাম,
তারই প্রেরণায় উদ্বুদ্ধ এই জীবন মন।
হে মোড় পিতা লহো মোর প্রনাম,
হে মোড় বীর শ্রেষ্ঠ,আমার অভিমান।
লহো মোর হৃদয়ের  শ্রদ্ধাঞ্জলি,
তোমার প্রেরনাগুলি,
 হৃদয়ে আদরে গচ্ছিত সকলি।
হে মোর হৃদয়ের সম্রাট শ্রেষ্ঠ,
পূজি তোমার পদ যুগল একনিষ্ঠ।
অনুভূতি শয়নে স্বপ্নে এক মধুর আবেশ,
তোমার নিত্য দিনের আদর নির্দেশ।
জানি আজো আছো তুমি অলক্ষে,
একান্ত গোপনে আমার হৃদয়  মাঝে।
তোমার পাদ পদ্মে লহো মোর প্রনাম।
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ।
পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।
<--©--●অনাথ●--->
【--anrc---17/06/2018--】
【06:22:32pm==50L=】
==============================


2>||--পিতৃ দিবস--2018-||

পিতার হস্ত, মায়ের কোল,
শিশুর জীবনের শ্রেষ্ঠ আচ্ছাদন।
======
আজ  17/06/2918 বিশ্ব বাবা দিবস।( পিতৃ দিবস)।---------

বাবা দিবস, একেমন যেন লাগে,
পিতৃ দিবস বললে একটু ভাল লাগে।
তবে বাবাকে ভাল বাসতে দিন কেন লাগে,
বাবা কে  তো আমার রোজই ভাল লাগে।

তবুও তোমাদের নির্বাচিত একটি দিন,
তা বেশ শুভ হোক আজকের দিনে।
আজ তো জুনমাসের তৃতীয় রবিবার,
পিতৃ দিবসের জন্য শুভ রবিবার।

আজ আমি 68বৎসর, তাই হয়তো-----
বাবার মুখটি মনেপরে বার বার,
আজো মনেপরে হাত দুটি বাবার।
কেমন শক্ত করে ধরেআছে,
যেন হোঁচট নাখাই পথ চলতে।

কোন দ্বিধা বা মুস্কিলে থেমেগেলেই,
শুনতে পাই বাবার সেই নির্দেশ।
খোকা--থেমে যেওনা খোকা আমার,
পথ এখনো অনেক আছে বাকি তোমার।
এগিয়ে যেতে হবে তোমার।

এমন বাবাকে বৎসরে এক দিন,
করলে মনে, মন কি মানে।
যে বাবা দিনের পর দিন,
হয়ে বজ্র কঠিন,
দিয়েছেন সাহারা প্রতি দিন।
বাবার মতন সাহারা
মায়ের মতম স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ।
তাইত বার বার উচ্চারিত হয়----

পিতা প্রনাম মন্ত্রে--
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ।
পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।

Father is the Heaven,
Father is the Religion,

We think our  father
As Heaven And Religion
He is placed at a higher pedestal than all Gods.
আজ 17/06/2018 বাবাকে  জানাই
অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম।

<--©--●অনাথ●--->
【--anrc--17/06/2018--】

=========================

3>পিতৃ দিবস16ই জুন 2019
             <---©-আদ্যনাথ--->

পিতা এক বিশ্বাস
পিতা এক আশা।
পিতা সংসারের একান্ত ভরসা,
পিতা ঐক্যের বন্ধন পথের দিশা।

বাহিরে কঠিন যিনি
অন্তরে করুণা ধারা।
পিতাই সন্তানের প্রেরণা
বিপদে শক্ত দৃঢ় প্রাচীর চেতনা।

পিতাই সকল স্বপের শুরু
সকল প্রেরনার শুরু।
পিতাই সকল আনন্দ
পিতাই দেবতা শ্রেষ্ঠ পরমানন্দ।

পিতাই শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ সম্পদ
পিতাই ধ্যান ও জ্ঞানের পরম্পদ।
পিতা শ্রেষ্ঠ জাইগীর
পিতাই শ্রেষ্ঠ বীর।

পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পরম তপস্যা,
পিতা মাতাই শ্রেষ্ঠ বন্ধু পরম সত্য।
পিতা মাতা  যদি খুশি হন,
সকল দেবতাই খুশি হন অতি সত্য।

শিশুর আবদার মেটাতে
পিতার অক্লান্ত পরিশ্রম।
শিশুর আনন্দ উল্লাসে
পিতার মিটেজায় সকল শ্রম।

সংসারে কেউ নয় পিতার মতন,
কেউ করেনা যতন মাতা পিতার মতন।
মাতা জন্ম দাত্রি পিতা রক্ষা কর্তা,
আজ পিতৃ দিবসে এইটুকু বার্তা।

পিতৃ দত্ত প্রাণ মন শরীর,
পিতার আশ্রয়েই বেড়েছে জীবন।
পিতৃ দিবসে পিতার স্নেহ ভুলতে কি পারি,
পিতাই সকল প্রেরনার বিশ্বস্ত কান্ডারী।

আজ প্রণাম জানাই পিতার চরণে
এমন সুন্দর দিন কাটুক পিতার স্বরণে।
আজ মনে প্রাণে করি পণ,
পিতৃ আজ্ঞা পালনই হোক জীবনের পণ।

       <---©-আদ্যনাথ--->
     【--anrc 16/06/2019--】
     【=সকাল 06:10:20=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
==========================

4>।। পিতৃ তর্পণ।।
                <--©-আদ্যনাথ-->

জুই ফুল, কাশ ফুল, ফুটেছে বনে বনে,
শেফালি ফুল বলে দেখ দেখি আমারে।
বাতাস আমারে মাতায়,
গন্ধে ভুবন ভরায়।
আনন্দের শিহরণ সকলের মনে।
সকল হৃদয় পরশের গন্ধ অন্তরে অন্তরে।

আকাশে মেঘের আনা গোনা,
কত গল্পের গাথা বোনা।
সুন্দর দিনগুলি বয়ে যায়,
রাত গুলি জেগে রয়।

তারারা হাসে মিটি মিটি করে,
যোনাকিরা সাথ দেয় তারে।
আঁধার ঘণ হলে পরে,
গাছেরা ঘুমায় গভীর ঘুমে।

শরতের কাশফুলে হাওয়ার দোল,
সাথে সাথে বাজে ঢাকের বোল।
নীলাকাশে সাদা মেঘের ভেলা,
সকাল সন্ধে করে খেলা।

আমি জেগে রই তোমার আশায়,
একটু দেখা কিছু বলার আশায়।
আশা বদলে যায় নিরাশায়,
উদাসী মন পথ হারিয়ে অকুলে হারায়।

উষালগ্নে  মহালয়ার শুরে,
আকাশে বাতাসে বেদের মন্ত্র।
চৌষট্টি যোগীনি তন্ত্র, জাগরণ,
বিল্য মূলে শারদীয়া আগমন।

তর্পণ সমাপ্তি ক্ষণে ভারাক্রান্ত গগন,
পিতৃপুরুষের আগমনের তরে যতন।
অপার্থিব আনন্দ হৃদয়ে শিহরণ,
অশ্রু পূর্ণ নয়নে পূর্ণ হয় তর্পণ।

আসিছেন মা মেঘের ভেলায়,
হৃদয় মন আনন্দে দোলায়।
স্বপন পূরণের ক্ষণ আগত প্রায়,
শিশুরা আত্ম হারা শিউলি কুড়ায়।
        <--©-আদ্যনাথ-->
     【--anrc-28/09/2019--】
     【=সকাল:04:46:22=】
                 শুভ সকাল
============================

5>.||আজ Happy Father's day2017-||

আজ Happy Father's day2017. // 
বার বার মনে পড়ছে বাবাকে //
তাঁর কর্মনিষ্ঠ সততার কারনে। //
আমার বাবার জন্ম 10/01/1911. //
তিরোধান 12/05/1979. //
বাবার মৃত্যু কালে আমি ছিলাম, //
বোম্বে হাই তে মাঝ সমুদ্রে। //
ছুটিচেয়ে ছিলাম পাইনি, //
তাই তৎক্ষনাৎ রিজাইন দিয়ে,//
বাড়ি আসলাম। //
আমার পৌঁছবার আগেই সব শেষ। //
কারন আমার পৌঁছতে দুদিন লেগেছিল, //
তখন তো আর রাজধানী এক্সরেস ছিলনা। //
বোম্বে মেল ভায়া নাগপুর এতেই ফিরেছিলাম। //
তাই তো আজ মনে পড়ছে বার বার। //
||-©-➽-ANRC----18/06/2017::06.30pm--||
=============================

 6>|| পিতৃ দিবস 2021 ||

         "ॐ"
"पिता स्वर्गः पिता धर्मः पिता हि परमं तपः
पितरि प्रीतिमापन्ने प्रीयन्ते सर्व देवताः।।"

          "ওঁ"
"পিতাস্বর্গঃ পিতাধর্মঃ পিতাহি পরমংতপঃ,
পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা।।"

      " Om" 
"PITA SWARGO
PITA DHARMO
PITA HI POROMANG TOPOH."


আজ জুনের তৃতীয় রবিবারে
পিতৃ দিবসে,
পিতাকেই মনে পড়ে বারে বারে।
আজ আমার সকলই আছে,
শুধু তাঁর অভাবটাই মনে বাজে।

তাঁর চাওয়া ছিল সামান্য একটু,
" মানুষের মতন মানুষ হও" শুধু।
এইটুকুই মাত্র ছিল তাঁর আশা,
ছিল প্রাণ ভরা ভালোবাসা।

আমার বাবা ছিলেন শ্রেষ্ঠ বাবা,
ছিলেন মহা বীর,
দিন রাত অক্লান্ত পরিশ্রম,
ছিলেন শান্ত অতি ধীর।
ছিলোনা ত্রুটি আদরের,
সকল আবদারের।
থাকত নজর সকল দিক জুড়ে,
আমাদের ছোট্ট আনন্দ নীড়ে।
একলাই পরিশ্রম অক্লান্ত,
 আমরা ছিলাম দুরন্ত অশান্ত।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
========20/06/2021======


 7>||  পিতৃ দিবস 2022 ||
                  <---আদ্যনাথ-->
জুনের তৃতীয় রবিবার,
পিতৃ দিবসের রবিবার।
পিতার হস্ত, মায়ের কোল,
শিশুর জীবনের শ্রেষ্ঠ আচ্ছাদন।

তিনি ছিলেন আমার বীর শ্রেষ্ঠ,
সর্বকার্যে পটু, সর্বকর্মে শ্রেষ্ঠ।
ছিলেন জ্ঞানের সাগর,সর্ব শক্তিমান,
শুধু দিয়েই গেছেন, ছিলনা অভিমান।

শুধু তাঁর চাওয়া ছিল একটু,
" মানুষের মতন মানুষ হও" শুধু।
এইটুকুই মাত্র ছিল তাঁর আশা,
ছিল প্রাণ ভরা ভালোবাসা।

পিতা ছিলেন শান্ত অতি ধীর,
ছিলেন অক্লান্ত পরিশ্রমি বীর।
ছিলনা কোন ত্রুটি আদরের,
পূর্ন করতে সকল আবদারের।

থাকত নজর সকল দিক জুড়ে,
আমাদের ছোট্ট আনন্দ নীড়ে।
দিয়েছেন প্রাণ খুলে, করেনি কার্পণ্য,
নানান অভাবেও রাখেননি কিছু অপূর্ণ।

আজ আমি সমর্থ উপযুক্ত,
হয়তো তাঁর ইচ্ছার করেছি সামান্য পূর্ন।
তাঁরে দেবার মতন আছে একটি কলি,
বেদনা ভরা প্রানের অশ্রু সিক্ত শ্রদ্ধাঞ্জলি।

বাবার মতন সাহারা
মায়ের মতম স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ।
তাইত বার বার উচ্চারিত হয়----

 মন্ত্রে পিতৃ প্রনাম:--
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ।
পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।
        <---আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================

     8>|| পিতৃ দিবস ||---18/06/2023
                  <---আদ্যনাথ-->
জুন মাসের  তৃতীয় রবিবার,
পিতৃ স্মৃতি তথা পিতৃ স্মরণের রবিবার।
প্রবাদ নয় সত্য কখন পিতার হস্ত, মায়ের কোল,
শিশুর জীবনের দুটি শ্রেষ্ঠ আচ্ছাদন।

পিতাই সন্তানের  বীর শ্রেষ্ঠ,
সর্বকার্যে পটু, সর্বকর্মে শ্রেষ্ঠ।
পিতা জ্ঞানের সাগর,সর্ব শক্তিমান,
তিনি শুধু দিয়েই যান,থাকতে নেই  অভিমান।

পিতার চাহিদা সন্তানের প্রতি অতি সামান্য একটু,
সন্তান যেন মানুষের মতন মানুষ হয় শুধু।
এই অতি সামান্যই তাঁর চাওয়া ও আশা,
আপ্রাণ দিয়ে যান হৃদয় ভরা ভালবাসা।

শ্রেষ্ঠ পিতার নজর সকল দিক জুড়ে,
তাঁর সন্তান সন্ততি সহ ছোট্ট আনন্দ নীড়ে।
পিতা সন্তানের জন্য করেনা কার্পণ্য
হাজার অভাবেও রাখেননা কিছু অপূর্ণ।

পিতার সাহারা মায়ের প্রাণ ভরা স্নেহ,
এই ভুবনের কোথায় গেলে পাবে কেহ?
আজ পিতৃ দিবসে----
পিতাকে দেবার মতন আছে একটি কলি,
বেদনা ভরা প্রানের অশ্রু সিক্ত শ্রদ্ধাঞ্জলি।

আজ মন চায় করি সাষ্টাঙ্গ পিতৃ প্রনাম:--
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপঃ, পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতাঃ
        <---আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================

  9> ||  পিতৃ দিবস ||---2025

আজ জুনের তৃতীয় রবিবারে
পিতৃ দিবসে,
পিতাকেই মনে পড়ে বারে বারে।

আমার বাবার জন্ম 10/01/1911.
তিরোধান 12/05/1979. 
বাবার মৃত্যু কালে আমি ছিলাম কর্মরত,
বোম্বেহাইতে মাঝ সমুদ্র মাঝে।
ছুটিচেয়ে ছিলাম পাইনি, 
তাই তৎক্ষনাৎ রিজাইন দিয়ে,
বাড়ি ফিরেছিলাম।
আমার পৌঁছবার আগেই সব শেষ। 
কারন আমার পৌঁছতে দুদিন লেগেছিল, 
তখন তো আর রাজধানী এক্সরেস ছিলনা।
বোম্বে মেল ভায়া নাগপুর এতেই ফিরেছিলাম।
তাই তো আজ মনে পড়ছে বার বার। 

তাঁর চাওয়া ছিল সামান্য একটু,
" মানুষের মতন মানুষ হও" শুধু।
এইটুকুই মাত্র ছিল তাঁর আশা,
ছিল প্রাণ ভরা ভালোবাসা।

আজ আমার সকলেই আছে,
জানি পিতা-মাতাও স্বর্গে আছেন,
শুধু তাঁদের অভাবটাই মনে বাজে।
পিতার হস্ত, মায়ের কোলের মতন,
আর কিছুই নাই শিশুর জীবনের শ্রেষ্ঠ আচ্ছাদন।
তাই বুঝি শ্রেষ্ঠ মন্ত্র::--
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ।
পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।
Father is the Heaven,
Father is the Religion,

পিতা, শিশুর এক বিশ্বাস,
পিতা,শিশুর এক আশা।
পিতা, সংসারের একান্ত ভরসা,
পিতা, ঐক্যের বন্ধন পথের দিশা।

বাহিরে কঠিন যিনি
অন্তরে করুণা ধারা।
পিতাই সন্তানের প্রেরণা,
বিপদে শক্ত দৃঢ় প্রাচীর চেতনা।

পিতাই সকল স্বপের শুরু,
সকল প্রেরনার শুরু।
পিতাই সকল আনন্দ,
পিতাই দেবতা শ্রেষ্ঠ পরমানন্দ।

পিতাই শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ সম্পদ,
পিতাই ধ্যান ও জ্ঞানের পরম্পদ।
পিতাই শ্রেষ্ঠ বীর,
পিতাই মনের গভীরে আছেন ধীর।

পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পরম তপস্যা,
পিতা মাতাই শ্রেষ্ঠ বন্ধু পরম সত্য।
পিতা মাতা  যদি খুশি হন,
সকল দেবতাই খুশি হন অতি সত্য।

আজ প্রণাম জানাই পিতার চরণে
এমন সুন্দর দিন কাটুক পিতার স্বরণে।
আজ মনে প্রাণে করি পণ,
পিতৃ আজ্ঞা পালনই হোক জীবনের পণ।
       <----আদ্যনাথ রায় চৌধুরী--->
          15/06/2025::--9:20am  
==========================














Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||