707>।। ভুলতে চাই ।।

  707>।। ভুলতে চাই ।।
                   <--©-আদ্যনাথ-->

এই মনটা,কার্যকারণ শরীরটা,
নিতান্ত অস্থি চর্ম মাংস পিন্ডটা।
একান্ত মনের একটু চিন্তা,
অন্নময় ক্ষুদ্র এই শরীরটা।
নাই বা হল পুরোটা ,
একবার চাই ভুলতে সবটা।

আত্মা ব্যাকুল পরমাত্মার মিলনে,
শরীর সুধুই কর্ম বন্ধনে বেঁধে চলে।
মুক্ত সুদ্ধ জীবাত্মা  ভ্রমেনা পার্থিব লোভে,
জগৎ কল্যাণে নিজেকে ভোলে।

আত্মা পরমাত্মা মিলন ক্ষেত্র যেথা,
কণ্টক স্বরুপ শরীর নিতান্ত বৃথা।
চিদাকাশ উর্ধে পরম ব্রহ্মে খানিক প্রকাশ,
পিণ্ড অসার স্বরূপ শরীরের থাকেনা অবকাশ।

এমন চাওয়া পাওয়ায় জন্ম যাবে বৃথা,
লোভ, রুপ, রস, গন্ধ,সার্থক প্রকৃতি যথা।
ক্ষণিকের প্রাপ্তিতে পূর্ণ হয় যদি মনটা,
তথাপি একবার চাই ভুলতে সবটা।

শরীর সদা ব্যাস্ত মোহিত অহংকারে,
স্থাবর যেন  স্থবীরের মোহ অধিকার।
ত্যাজীয়া শরীর  ব্রহ্মে হলে লীন,
এক আত্মার মুক্তিতে প্রকৃতি মুক্ত অনিল।

এই অন্নময় শরীরটা,
মায়ায় বেঁধে রেখেছে যেটা।
নিতান্ত মাংস পিন্ড সেটা,
তাকে নিয়েই ভাবনা এতটা।
একবার ভুলতে চাই সবটা।

কিসের আমি,কিসের তুমি,
সকলই মনের ভাবনা জানি।
যতক্ষণ আছে এই শরীরটা
ততক্ষণ স্বপ্নের ঝোলাটা।
একবার ভুলতে চাই সবটা।

কঠিন বড় ভুলে যাওয়া সবটা,
তথাপি খুঁজি আনন্দের উৎসটা।
চিদাকাশে যদি ভাসে এই মনটা,
অসিমের মাঝে ওঁ কারে শরীরটা।
একবার ভুলতে চাই সবটা।

ভালবাসি মনে প্রাণে প্রকৃতিকে,
'শিব জ্ঞানে জীবসেবা' প্রানী মাত্রকে।
তীর্থ বল মন্দির বল সকলি এই মনটা,
সুন্দর নির্মল যদি হয় ভাবনাটা।
একবার ভুলতে চাই সবটা।

অহংকার ঢেলে দিয়ে শিব চরণে,
চীতা ভস্ম মেখেনিয়ে তনে মনে।
অপার আনন্দ জীবনের সার্থকতা ,
নয়ত ভ্রমিয়া ভুবন ব্যর্থ জীবনটা।
একবার ভুলতে চাই সবটা।

         <--©-আদ্যনাথ-->
     【--anrc-20/09/2019--】
     【=সকাল:04:22:09=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
          ( আদ্যন্ত রায় চৌধুরী )
==========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||