705>।। শুভেচ্ছা ।।

     705>।। শুভেচ্ছা  ।।
                    আমি আদ্যনাথ।

জন্ম দিন তো আসে আর যায়
বৎসর গুলি পেরিয়ে যায়।
এমনি করে  একে একে
69 বৎসর পাড়ি দিলাম আজকে।
সকলের আদর ভালোবাসা কুড়িয়ে
জীবন চলছে একটু একটু করে এগিয়ে।

কি পেলাম কি দিলাম হিসাব কঠিন,
চাওয়া পাওয়ার কুশলতা অতি কঠিন।
আজ মন চায় উড়ে বেড়াতে ঘর ছেড়ে,
বয়সেরভার ও ব্যাধির বাঁধন বাড়ে  ।

যেটুকু পাই তোমাদের  fb এর কল্যাণে,
তাতেই মুগ্ধ অামি বন্দী একলা ঘরেরকোনে।
ওই  নীল আকাশ,পাহাড়, জঙ্গল,
ডাকে আমাকে ওই পাখির দল ।

ওদের ডাক শুনে  সন্ধা সকালে,
বেরিয়ে পরি একলা আপন মনে ।
ভুলে গিয়ে  জরাব্যাধি পথের গ্লানি,
শহর ছেড়ে অরণ্যে জমাই পাড়ি।

দেখি বনবাসী হতো দারিদ্র গ্রাম বাসী
অশ্রু ভরা নয়নে ওদের  কাছে বসি ।
সামর্থ টুকু উজাড় করে খুদ কুরে খেয়ে,
দিন কাটাই ওদের আনন্দের ভাগী হয়ে।

সেই অনাবিল আনন্দ খোলা আকাশের নিচে,
ওরা জানেনা রাজনীতি সরল চরিত্র অতি।
একটি রুটি ভাইবোন ভাগকরে,
এইটুকুতেই ওদের আনন্দ ঝরে পড়ে।

এমনি করে কাটছে দিন,
আনন্দে কাটে বৎসর,মাস, দিন।
ভুলে জাই নিজের ব্যাথা বেদনা,
সচেষ্ট হই জাগাতে ওদের শিক্ষার চেতনা।

কি পেলাম কি হারালাম হিসাব করিনা আর,
অবসর ভাতা টুকু সম্বল, সঞ্চয় করিনা আর।
একলা মনে মাঝে মাঝে fb এ তোমাকে পাই,
কিছুআবদার কিছুঅভিযোগ জানাই।

ভালো থেকো বন্ধু তুমি সদা থেকো সদয়,
তোমার স্মৃতিচারণায় উজ্জীবিত হৃদয়।
মঙ্গলময় ঈশ্বরের অশেষ করুণা ,
 মুছেদিতে  সকলের দুঃখ যাতনা।

          আদ্যনাথ রায় চৌধুরী
            কোলকাতা 10/09/2019
===========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||