703>।। অনাথ শিশু ।।
703> ।। অনাথ শিশু ।।
<--©➽--আদ্যনাথ-->
অতি আধুনিকতার আগ্রাসনে নারী যখন
যৌবনের উত্তেজনায় নিতান্ত কামনার বসে
অবৈধ সঙ্গমে লিপ্ত হয়ে , নিজেরে বিলায়
পরপুরুষের হাতে ,
অচিরেই ফলপ্রাপ্তি অবৈধ সন্তান।
নিষ্ঠূরতার সীমা ছাড়িয়ে লোকচক্ষুর আঁড়ালে
নিজের গর্ভের সন্তান ভূমিষ্ঠ হইবার সাথে সাথে
তাহাকে যখন আস্তকুড়েতে নিক্ষেপ করে।
শিশুর করুন ক্রন্দন ও সদ্য জাত শিশুর
শরীরের রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে দৌড়ে আসে
পিপীলিকা ও কুকুর যত।
শিশুর ক্রন্দনে কুকুরেরা পিছিয়ে আসে।
কিন্তু পিপিলিকার দল শিশুর শরীরের
রক্ত খুটে খুটে খায় , ,
সদ্যজাত শিশুটি ও অনুপায় বাঁচবার তাগিদে,
ছটফট করে.ক্রমে
তার ক্রন্দন তীব্র হয়ে জানান দেয়
তার উপস্থিতি।
নিষ্পাপ শিশু হাতপা উঁচিয়ে প্রতিবাদ করে
সে তার অধিকার চায়।
বিধির বিধানে কুলটা মায়ের কাম ক্ষুধা নিবারণে
যে সন্তানের বীজ হয়েছিল বপন ,
ক্ষনিকের রতি সুখের সেই পাপের ফল
আজ মানব সন্তানরূপে অবহেলিত
আস্তকুড়েতে পেয়েছে ঠাঁই।
কুকুর গুলি ছিড়ে খাবার পূর্বে
হয়তো কোনো সহৃদয় দয়াবস হয়ে শিশু টিকে
কোলেতুলে নিলো।
এবার শিশুটির স্থান হলো অনাথালয়ে।
অনাথ রূপেই শিশুটি বাড়তে থাকে।
শিশুটির কি দোষ ,
কেন অনাথ রূপে বাঁচতে হবে.
কারণ আমাদের সমাজ
গ্রহণ করবে না তারে।
=====<--©➽--আদ্যনাথ-->=====
==========================
Comments
Post a Comment