700> || শিশুর বিদ্যা শিক্ষা ||M=V VIP


শিশুর বিদ্যা শিক্ষা 

700> ||  শিশুর বিদ্যা শিক্ষা   ||M=V VIP
          <--©-আদ্যনাথ-->

ওরা চলেছে 
পিঠে বোঝা পাহাড় প্রমাণ বই,
গলায় কষে গলাবন্ধ রঙিন টাই,
জলের বোতল ও কার্ড আই।
ওদের শ্বাস নিতেও কষ্ট বোধ তাই।

শিশুদের শিশু কালটাই যায় হারিয়ে,
থামেনা দৌড়, যেতে হবে এগিয়ে।
নাই ওদের খেলার সময়,
নাই ওদের নিজের সময়,
নাই কোন আনন্দের সময়।
রোজ রুটিনের সময় বাঁধা,
ঘোড়ার যেমন চোখে ঠুলি বাঁধা।

ওই দেখো একটি শিশু
চলেছে মায়ের পিছু পিছু।
বোঝার ভারেই নিচু,
উপায় নাই তো কিছু।
রোজের রুটিন ধরে চলা,
পড়াপড়া ই যেন ওদের খেলা।
মাঝে খাওয়া নিয়ে  কাটে দুই বেলা,
খেতে খেতেও চলতে থাকে পড়া।

খাওয়াতেও শিশুর ইচ্ছার নাই মূল্য,
পিতা মাতার বেঁধে দেওয়া অন্ন।
ভিটামিন প্রোটিন সম্বলিত ব্যালেন্স আহার
আর আছে দিন ভর শাসনের প্রহার।
বয়স পাঁচ কি ছয় হবে,
শিশুর মনে সদাই ভয় জাগে।
রোজকার রুটিনের ভয়ে ভীত,
ভীষণ ভার বইতে হয় অযাচিত।

মা এর শাসন, বাবার শাসন,
দাদু দিদার আদোরের শাসন।
ঘরের বাইরে যাবার সময় কোথায়,
আবার আছে বড়দের শাসন।
ভোরে  ঘুম থেকে জোরকরে টেনে তুলে,
কোনমতে একটু কিছু গিলিয়ে।
স্কুল ড্রেস,আর বইয়ের বোঝা চাপিয়ে,
টিফিন,জলের ফ্লাক্স দেয় চাপিয়ে।
শিশুর চলাই ভার সোজা হয়ে,
ওদের মেরুদণ্ড গেছে বেঁকিয়ে।
দিনে দিনে বাড়ছে ওদের বোঝা,
কি করে হবে ওদের মেরুদণ্ড সোজা।

দুপুরে ফিরলে ই খাবার তাড়া,
তাড়াতাড়ি খেয়ে নেবার তাড়া।
রোজ শিখতে হবে সুইমিং,
সাথে নাচ গান অথবা ড্রয়িং।
তারপরে স্কুলের হোম ওয়ার্ক,
প্রাইভেট টিচারের রোজকার ওয়ার্ক।
চলবেনা অজুহাত কোন,
শিশু তো নয় রোবট যেন।-----48

সকলের এক কথা পড়ো পড়ো পড়ো,
তোমাকে তাড়াতাড়ি হতে হবে বড়ো।
তোমাকে কিছুতো একটা হতেই হবে,
নইলে সমাজে মুখ দেখাবো কি করে।
অমুকে ফাস্ট, তমুকে সেকেন্ড,
আর তুমিকি হবে গাধাদের এজেন্ট।
শিশু ভয়ে কুকড়ে চুপ হয়ে শোনে,
মনের ব্যাথা মনে মনে গোনে।

সেদিন  দাড়িয়ে দেখছিলাম 
এক শিশুদের স্কুলে।
দেখলাম স্কুল বাস থেকে নেমে,
ওরা চাইছে দৌড়ে স্কুলে যেতে।
কিন্তু কি করে দৌড়বে,
পিঠে বইয়ের ভার,
গলায় জল, টাইয়ের বাঁধন,
কোন মতে শ্বাস চলাই কঠিন।
শিশু গুলি সামনে পড়েছে ঝুঁকে,
কষ্ট উপেক্ষা করে চলছে ধুঁকে ধুঁকে।

পিতা মাতার উচ্চ আশা,
শিশুর নিদারুণ দশা।
দেখে আসে চোখে জল,
কি হবে এদের ভবিষ্যতের ফল।
তথাপি শিশু গুলি হাঁসে, 
পিতা মাতাকে জড়িয়ে কাঁদে।
একটু আদরের লোভে
পিতা মাতার কাছে।
পিতা মাতার উচ্চাসা পূরণে
শিশুটি যেন বোঝা কারনে অকারণে।
কি করে সমাজে মুখ দেখাবে
যদি সন্তান সর্ব শ্রেষ্ঠ না হয় তবে।

সময়ের সাথে চলতে হবে,
মুখ থুবড়ে পড়লেও উঠতে হবে।
আবার চলতে হবে।
ওদের থামার উপায় নাই,
মাতা পিতার উচ্ছাশার স্বপ্ন পূরণ চাই।
এছাড়া কোন উপায়ও নাই।
সকলই শিশু শিক্ষার দোহাই।

আমরা ভুলে গেছি --------86

শিশু শিক্ষা হওয়া উচিত আনন্দময়,
স্নেহ ভালোবাসার সাথে শৃঙ্খলা দিতে হয়।
শিশু শিক্ষা অপরিহার্য,
সাথে চাই শিশু হৃদয়ের উদ্বেল উৎকর্ষ।
তুলনামূলক জোরকরে হয়তো কিছু হবে,
শিশুর প্রকৃত শিক্ষা দুস্তর হয়ে যাবে।
প্রকৃত শিক্ষা বই গিলিয়ে নয়,
শৃঙ্খলা পূর্ণ জ্ঞান আহরণের দ্বারাই হয়।

         <-----©-আদ্যনাথ--->
     【--anrc-03/08/2019--】
     【=রাত্রি:02:18:35am=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
To Diary July 2017=Page,--180.
D No::-010--059--2018
======================...
শঙ্কর দা,
একটু কষ্ট করে এই 
শিশুর বিদ্যা শিক্ষা  " লেখাটি
কেমন হোল বা কোন ভুল ভ্রান্তি হোল কিনা সেটা দেখে দিলে খুব ভালো হয়।
===========================

[8/4, 9:50 PM] SV2 Dam Babu=SV2-6/6D-ShankarDam: অসাধারণ অসম্ভব ভালো হয়েছে লেখাটি । এবারের পূজো সংখ্যায় আমাদের NGO এর পত্রিকা তে অবশ্যই এই লেখাটি পাঠান ।
[8/4, 10:08 PM] SV2 Dam Babu=SV2-6/6D-ShankarDam: কিছু কিছু সংশোধন আছে । যেমন -- ষষ্ঠ প‍্যারাগ্ৰাফের প্রথম লাইনে র এবং দ্বিতীয় লাইনের শেষে তারা দুটো তাড়া হবে । (২) ঐ প‍্যারাগ্ৰাফে র শেষে জেন টা যেন হবে ।(৩) সপ্তম প‍্যারাগ্ৰাফে র দ্বিতীয় লাইনের শেষে বরো এর জায়গায় বড়  হবে ।(৪) সমাজে মুখ দেখবো নয় দেখাবো হবে ।(৫) অমুকে সেকেন্ড এর জায়গায় তমুকে হলে ভালো হবে । (৬) ভয়ে কুকুড়ের জায়গায় কুকড়ে হবে ।(৭) মনে মনে গনের যায়গায় গোনে হবে ।
==========================
সংশোধন করে নিলাম।
এবং শঙ্কর দা কে জানলাম।

ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা তাই অসংখ্য ভলোবাসা ও হৃদয়ের একান্ত উষ্ণ অনুভবের শিহরন জানলাম সাথে আমার আনন্দের একটু স্পর্শ আপনাকে দিলাম।
===========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||