702> || আমরা প্রবীণ ।।

   702> || আমরা প্রবীণ ।।
                             <--©-আদ্যনাথ-->

আমরা প্রবীণ একটু ভালো থাকতে চাই
কিন্তু ভালো থাকবার উপায় কোথায় পাই।
বর্তমান সমাজ সংস্কারে  ডিজিটাল যুগে ,
নিঃসঙ্গ প্রবীণদের অপমৃত্যুর হার উর্দ্ধ পানে।

ক্রমশ আলগা পরিবার বন্ধন,
কর্ম সংস্থান গুলির ভয়াবহ অবস্থা কারণ ।
পেশার প্রয়োজনে তরুণ সমাজ বিভ্রান্ত  ,
এক শহর ছেড়ে অন্য শহরে পাড়ি দিয়েও ক্লান্ত।

যে গৃহটি ছিল একান্ত আদরের ঠাঁই,
সেই বাড়ির প্রতি সেই আকর্ষণটাই আর নাই।
পরিবারের সকলে মিলে  কাটতো আনন্দে দিন
সেই বাড়িটিতে আজ বৃদ্ধ মাতা পিতার একলা কাটে দিন।

দিন দিন নিরাপত্তার অভাবে ভুগছি আমরা প্রবীণ ,
উপায় যে নাই বেঁচে থাকাটাই আজ বড়োই কঠিন।
যৌথ পরিবারে ছিলাম আনন্দে সকলে
আনন্দে মুখরিত থাকতো পরিবারের  সকলে।

সেই যৌথ পরিবারের দিন আজ যেন গল্প হয়ে আছে ,
সেই গল্পগুলিও দিনে দিনে হারিয়ে যাচ্ছে বিশ্বায়নের যুগে।
দেশের শক্তি সামর্থ যুব সমাজ আজ বিভ্রান্ত ,
আমরা প্রবীণ নানান চিন্তায় আজ নিঃসঙ্গ অধীর শ্রান্ত।

কত আদর যত্নে সন্তানদেড় করে তুলসি উপযুক্ত ,
কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার নানান পেশায় যুক্ত।
কর্ম সংস্থান গুলি দিন দিন হচ্ছে বন্ধ ,
যুবসমাজ আজ নিজেরাই উদ্ভ্রান্ত।

বৃদ্ধ পিতা মাতার কি করে করবে সেবা  চিন্তা ,
তারা যে অস্থির নিজেদের সংসারের বাড়ন্ত চিন্তা।
বিদেশ পাড়ি ভিন্ন উপায় কোথায় ,
পিত মাতা রইবেন নিজের বাড়িতে।

কলকাতায় চিন্তা কিসের আছে সহায় পুলিশের ,
আজকাল শহরের প্রবীণদের দায়িত্ব পুলিশের।
নিয়মিত রাখবে খোঁজ কে কেমন আছে ,
অসুস্থ হলে হাসপাতাল তো আছে।

নিঃসঙ্গ প্রবীণদের ভাবনা নীল আকাশের নিচে ,
হয়তো সন্তানেরা বৎসরান্তে দেখতে আসবে।
সেইআশাতেই দিনগুনে রাত  দিন কাটে ,
সদা সর্বদা ভয়ে সঙ্কিত এই বুঝি কিছু ঘটে।
           <--©-আদ্যনাথ-->
            12/08/2019::1:13am
========================






Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||